পাইকগাছায় টিসিবি পন্য বিতরণ 

প্রকাশিত: ১২:৪৪ অপরাহ্ণ , ৮ জানুয়ারি ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

এম জালাল উদ্দীন:পাইকগাছা

পাইকগাছার ৬নং লস্কর ইউনিয়ন পরিষদে স্বল্প মূল্যের টিসিবি’ পন্য বিক্রিয় করা হয়েছে। এ উপলক্ষে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে দিনব্যাপী ১৩৬২ টি পরিবারের মাঝে ৪৭০ টাকা দরে ৫ কেজি চাউল,২ কেজি মসুরির ডাউল ও তৈল বিতরণ করা হয়।

বুধবার সকালে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, অত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সানা। এসময়ে উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদ সচিব ফারুক হোসেন, ইউপি সদস্য হাসানুজ্জামান,অরবিন্দ মন্ডল, পরমানন্দ সানা,তাজউদ্দীন আহম্মদ,রফিকুল ইসলাম, দিলীপ মন্ডল, অঞ্জলী রানী ঢালী,অরুনা বেগম, গ্রাম পুলিশ মিঠুন মন্ডল ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ সহ উপকারভোগীরা।

মন্তব্য লিখুন

আরও খবর