
শাহরিয়ার মিল্টন, শেরপুর: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার পাঁচ শতাধিক শীতার্ত মানুষকে একটু উষ্ণতার ছোঁয়া দিতে পাশে এসে দাঁড়িয়েছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব ঝিনাইগাতী’।
শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে উপজেলা সদরের উত্তরণ পাবলিক স্কুল চত্বরে আনুষ্ঠানিক ভাবে এসব কম্বল তুলে দেন প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।
আমেরিকার নিউজার্সিতে অবস্থিত একটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানির প্রধান গবেষক প্রবাসী বাংলাদেশি ড. জাফর ইকবালের আর্থিক সহায়তায় পাঁচ শতাধিক কম্বল বিতরণ করা হয়। কমম্বল পেয়ে খুশি হয়েছেন তারা।

কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা ও ইউপি সদস্য সাংবাদিক মো. জাহিদুল হক মনির।এতে বক্তব্য দেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক (ভারপ্রাপ্ত) আলহাজ্ব শাহজাহান আকন্দ, যুগ্ন আহ্বায়ক মো. আব্দুল মান্নান, স্বেচ্ছাসেবী সংগঠন ডা. সেরাজুল হক স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান বিপ্লব, উত্তরণ পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মেহেদি হাসান, সাংবাদিক মো. গোলাম রাব্বানী টিটু, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, সদস্য এরশাদ মিয়া প্রমুখ।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...