
জামাল উদ্দীন,কক্সবাজারঃ কক্সবাজার-টেকনাফ মহাসড়কের রামু উপজেলার খুনিয়াপালংয়ে ট্রাক-সিএনজি সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত ৫ জন।
শুক্রবার (১০ জানুয়ারি) দুপুর ২ টা’র দিকে এই ঘটনা ঘটে।
নিহত সিএনজিযাত্রী মোহাম্মদ সাহাবউদ্দিন জীবন (৩০) কক্সবাজারের স্থানীয় পত্রিকা দৈনিক গণসংযোগে বিজ্ঞাপন ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রামু ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দীন।
তিনি জানান, ‘উখিয়ামুখী সিএনজির সাথে কক্সবাজারমুখী একটি বেসরকারি প্রতিষ্ঠানের ট্রাকের সংঘর্ষ হয়, ঘটনাস্থলেই প্রাণ হারান সিএনজির এক যাত্রী।’
এঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন জানিয়ে তিনি বলেন, ‘ট্রাক জব্দ করা হয়েছে,নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর থেকেই: রাষ্ট্রপতি...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...