
গত ৪ জানুয়ারি (শনিবার) পারিবারিকভাবে বিয়ে করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। বিয়ের খবর গণমাধ্যমে প্রকাশের পর পরই তা দেশব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এর দুদিন পর ‘লাইভে এসে কান্না করে ক্ষমা চাইলেন মিথিলা’ শিরোনামে একটি ভিডিও ছড়িয়ে পড়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে তাহসানের বিয়ের পর মিথিলা লাইভে এসে কান্না করেননি বলে জানিয়েছে রিউমর স্ক্যানার।
গতকাল শনিবার (১১ জানুয়ারি) এ তথ্য জানায় রিউমর স্ক্যানার। রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তাহসানের দ্বিতীয় বিয়ের পর তার প্রাক্তন স্ত্রী মিথিলা লাইভে এসে কান্না করেননি বরং, তাহসানের এই বিয়ের পর মিথিলা তার ফেসবুক পেজের স্টোরিতে মেয়ের সাথে হাস্যোজ্জ্বল ছবি শেয়ার করেন।
অনুসন্ধানে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। সেখানে মিথিলার কান্নার কোনো দৃশ্য দেখা যায়নি বরং এতে তাহসানের নতুন স্ত্রী যুক্তরাষ্ট্র প্রবাসী মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সাথে তাহসানের বিয়ের স্থিরচিত্র এবং সাবেক স্ত্রী রাফিয়াথ রশিদ মিথিলা ও কন্যা আইরা তেহরীখানের মিরর সেলফি যুক্ত রয়েছে।
এর পাশাপাশি ভিডিওটিতে একটি ভয়েসে মিথিলাকে নিয়ে আলোচিত দাবিটি তোলা হয়। তবে ভিডিওতে দাবির সপক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। এ ছাড়া বিষয়টির সত্যতা যাচাইয়ের জন্য প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য সূত্র আলোচিত দাবি সমর্থিত কোনো সংবাদ পাওয়া যায়নি। তবে দৈনিক কালের কণ্ঠের ওয়েবসাইটে গত ৪ জানুয়ারি ‘তাহসানের বিয়ের খবরে ছবি দিলেন মিথিলাও’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়।
প্রতিবেদনটি থেকে জানা যায়, শনিবার (৪ জানুয়ারি) সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাহসানকে নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত অনুরাগীরা। তবে এমন খবরের দিনে তাহসানের সাবেক স্ত্রী রাফিয়াথ রশিদ মিথিলাও একটি ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। মেয়ে আইরা তেহরীম খানের সঙ্গে একটি মিরর সেলফি নিজের ফেসবুক স্টোরিতে আপলোড করেছেন মিথিলা। সৃজিতের সঙ্গে মিথিলার বিয়ের খবর প্রকাশ্যে আসার পর তাহসানও মেয়ের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন। সেই একই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটল (৪ জানুয়ারি)।
এ ছাড়া, মঙ্গলবার (৭ জানুয়ারি) আরটিভি নিউজের ওয়েবসাইটে ‘তাহসানের পর এবার সুখবর দিলেন অভিনেত্রী মিথিলা’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়।
উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, মিথিলা জনপ্রিয় কোরিয়ান নাটক ‘ডেসেন্ড্যান্টস অব দ্য সান (ডটস)’-এর সঙ্গে যুক্ত হয়েছেন। তবে এতে অভিনয় নয়, নাটকটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে বাংলা ডাবিংয়ে কণ্ঠ দেবেন এ তারকা। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন মিথিলা।
মিথিলা জানান, কাজটির ব্যাপারে সম্মতি দিয়েছেন তিনি। বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। দেশে ফিরেই কাজ শুরু করবেন।
সুতরাং, তাহসানের দ্বিতীয় বিয়ের পর তার প্রাক্তন স্ত্রী মিথিলা লাইভে এসে কান্না করেছেন শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...