
শাহরিয়ার মিল্টন,শেরপুর :অস্থিতিশীল চালের বাজার নিয়ন্ত্রণে শেরপুরে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করেছে জেলা টাস্কফোর্স। রবিবার (১২ জানুয়ারি) দুপুরে শহরের বটতলা এলাকায় চালের পাইকারি আড়ত ও নৌহাটা এবং ঢাকলহাটি এলাকার কয়েকটি চালকলে বাজার মনিটরিং টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মজুদদারির অভিযোগে শহরের নৌহাটা এলাকার শ্রী দুর্গা অটোরাইস মিল মালিক রঞ্জিত পোদ্দারকে মজুদদারির অভিযোগে ভোক্তা অধিকার আইনের ৪২ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আরিফুর রহমানের নেতৃত্বে এ অভিযানে টাস্কফোর্স কমিটির সদস্য ক্যাব সম্পাদক হাকিম বাবুল, জেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তরের খাদ্য পরিদর্শক মাহবুবুর রাহমান, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তরের খাদ্য পরিদর্শক মো. সাইফুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। অভিযান পরিচালনায় সদর থানা পুলিশের একটি টিম সহায়তা করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...