
এম জালাল উদ্দীন:পাইকগাছা
“জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” প্রতিপাদ্যকে সামনে রেখে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষ্যে পাইকগাছায় ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও ২ দিন ব্যাপী বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে বিজ্ঞান মেলার উদ্বোধন ও উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহজাহান আলী শেখ এর সঞ্চালনায় বক্তৃতা করেন, সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেখারুল ইসলাম শামীম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, প্রকৌশলী মো. শাফিন শোয়েব, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান, ইউআরসি ইন্সট্রাক্টর মো. ঈমান উদ্দিন, সমবায় কর্মকর্তা মো. হুমায়ুন কবির, আইসিটি কর্মকর্তা মৃদুল কান্তি দাশ, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, অবএকাডেমিক সুপারভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল ও উৎপল বাইন, অব. অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, প্রধান শিক্ষক মো. আ. ওহাব।
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক স্টল সমূহ পরিদর্শন করেন এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...