
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের মানিকগঞ্জ জেলা শাখার সভা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আজ ১৬ই জানুয়ারি ২০২৫ইং বৃহস্পতিবার সকাল ১১টা হইতে বিকেল তিনটা পর্যন্ত অনুষ্ঠান চলে।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং মানিকগঞ্জ জেলা শাখার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো: সেলিম। সভা সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের মানিকগঞ্জ জেলা শাখার সদস্য সচিব সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মো: আজহার হোসেন। সভায় বক্তব্য রাখেন :- বাংলাদেশ জাতীয়তাবাদ মুক্তিযোদ্ধা দলের জেলা শাখার সদস্য বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিয়ান খান শিপার।
বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল বাছিত ভূঁইয়া।
বীর মুক্তিযুদ্ধা আব্দুস সামাদ। বীর মুক্তিযোদ্ধা গোবিন্দ চন্দ্র সাহা। বীর মুক্তিযোদ্ধা মো: নাসির উদ্দিন। বীর মুক্তিযোদ্ধা মো : জহির উদ্দিন জহির প্রমূখ অনুষ্ঠানে বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারে নিকট বীর মুক্তিযোদ্ধাদেরকে সম্মানের সহিত দেখভাল করার জন্য আহ্বান জানান। বীর মুক্তিযোদ্ধারা কোন ক্রমেই যেন স্বাধীনতা বিরোধীদের হাতে লাঞ্ছিত অপমানিত না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য প্রশাসন সহ সকল রাজনীতি নেতৃবৃন্দের নিকট আহ্বান জানানো হয় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৩১ দফা বাস্তবায়নের জন্য মুক্তিযোদ্ধাদের আহ্বান জানানো হয়।
সভা শেষে সকল বীর মুক্তিযোদ্ধাদের দীর্ঘয়ু কামনা করা হয় এবং পরে বিকেল ৪টায় হাটিপাড়া ইউনিয়নের বংকুরি বাজার মাদ্রাসায় আবু বকর ( রা:) ও এতিমখানায় শীতার্তদের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ মেজবাহ –উল- সাবেরিন এর পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়।
সেই সময় উপস্থিত ছিলেন :- এডভোকেট আজাদ হোসেন খান, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো: সেলিম, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো: আজহার হোসেন এবং বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল বাছিত ভূঁইয়া। স্থানীয় প্যানেল চেয়ারম্যান – এবং প্যানেল মেম্বার -সহ স্থানীয় সকল শ্রেণী পেশার মানুষ।
মন্তব্য লিখুন
আরও খবর
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড. ইউনূস
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড....
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত...
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও চ্যাম্পিয়নস লিগ
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও...
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত