
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জে কারিমা বেগম (৩৮) নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যার নয় ঘণ্টার মধ্যে ঘাতক মঞ্জুর মিয়াকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন এর নির্দেশনায় এএসআই হামিদুর রহমান এর নেতৃত্বে পুলিশের একটি দল কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের বাজারে কারিমা বেগমকে তার দেবর মঞ্জুর মিয়া ছুরিকাঘাত করে পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় কারিমার ভাই আব্দুস সাত্তার বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন জানান সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সোর্স এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার রাতে হত্যাকাণ্ডে জড়িত মঞ্জুর মিয়াকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...