
এম এ ওয়াহিদ রুলু, কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জে কাজী মামুন ফ্রীজ এন্ড স্মার্ট ফোন মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারী) বিকেল ৪টায় ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়ন উত্তরবালিগাঁও দুরন্ত স্পোর্টিং ক্লাবের আয়োজনে ও বিশিষ্ট ব্যবসায়ী কাজী মনুর রশিদ মামুনের সহযোগিতায় উত্তর বালিগাঁও গাউছিয়া সোবহানীয়া এরশাদীয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন মাঠে এই টূর্ণামেন্ট এর আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও উত্তরীয় দিয়ে শুভেচ্ছা জানানো হয়।উদ্বোধনী খেলায় চৌধুরী রয়েল বনগাঁও টিম
স্ম্যাশ কুমড়া কাপনকে ২–০ গোলে পরাজিত করে চৌধুরী রয়েল জয় লাভ করেন। খেলায় ৩২ টি দল অংশগ্রহণ করে।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি হারিছুর রহমান হারিছের সভাপতিত্বে ও খান মোহাম্মদ হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- কাজী মোঃ মামুনুর রশীদ মামুন সহ-সভাপতি, ভানুগাছ বাজার পৌর বনিক সমিতি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মোহাম্মদ আব্দুর রব এডভোকেট বাংলাদেশ সুপ্রীম কোর্ট, সেক্রেটারী বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেট। গেষ্ট অব অনার: মোঃ মাসুক মিয়া প্রিন্সিপাল, আইডিয়াল কেজি এন্ড হাই স্কুল।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এডভোকেট কামরুল ইসলাম, অ্যাডভোকেট মৌলভীবাজার জজ কোড। কাজী মোঃ হারুনুর রশীদ হারুন, প্রথম শ্রেণির ঠিকাদার ও বিশিষ্ট ব্যবসায়ী, ভানুগাছ বাজার। এবাদুর রহমান, ইনচার্জ ইসলামী ব্যাংক লিমিটেড কমলগঞ্জ শাখা। বুলবুল সিংহ বিশিষ্ট ক্রীড়া সংগঠক।
শামীম আহমেদ বিশিষ্ট ব্যবসায়ী, ভানুগাছ বাজার। সাংবাদিক এম এ ওয়াহীদ রুলু, আহবায়ক কমলগঞ্জ প্রেসক্লাব। সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজা, সাধারণ সম্পাদক বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিট। মো: আব্দুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক। মোহাম্মদ সেলিম, বিশিষ্ট ব্যবসায়ী, ভানুগাছ বাজার। ডা. মনসুর আলী চৌধুরী (মঞ্জু) প্রমূখ।
এছাড়াও এলাকার গণ্যামান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...