
সাহারুল হক সাচ্চু,উল্লাপাড়াঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বোরো ( ইরি ) ধানের বেশী হারে ফলনশীল হাইব্রিড জাতের বীজ ধান উৎপাদন ও সংগ্রহের উদ্যোগ নিয়ে মাঠে নামা হয়েছে। এ উদ্যোগে আবাদী মাঠে এখন বোরো ধান চারা লাগানো হচ্ছে।
উপজেলার সলঙ্গা ইউনিয়নের বনবাড়িয়া মাঠের প্রায় একশো বিশ বিঘা জমি আঃ বারিক বাৎসরিক লিজ নিয়ে বোরো ধানের আবাদ শুরু করেছেন। তিনি বলেন জমিতে হাইব্রিড গোল্ড জাতের ধান চারা জমিতে লাগানো হচ্ছে।
প্রায় আট বিঘা জমিতে এ ধানের বীজতলা করেন। সে বীজতলার চারা তুলে লিজ নেওয়া জমিতে লাগানো হচ্ছে। সরেজমিনে দেখা গেছে জমিগুলোয় এলাকার মাঠের কাজের শ্রমিকেরা দল বেধে ধান চারা লাগাচ্ছেন। একই মাঠে নারীরা দলবেধে বীজতলা থেকে চারা তুলছেন।
প্রতিবেদককে আঃ বারিক বলেন মাদার ধান বীজ থেকে নিজস্ব বীজতলায় চারা করে এখন জমিতে সে চারা লাগানো হচ্ছে। তিনি বেসরকারী প্রতিষ্ঠান লাল তীর সীড লিমিটেড এর সাথে বীজ ধান উৎপাদন ও তাদেরকে দেবেন বলে চুক্তিবদ্ধ হয়েছেন।
এখানে একই জমিতে তিন রকমের ধান উৎপাদন হবে। এর মধ্যে শুধু এক রকম ধান থেকে বীজ ধান করা হবে। এসময় তার সাথে থাকা লাল তীর সীড লিমিটেড এর ফিল্ড অফিসার মেহেদী হাসান বলেন জমিতে বীজ ধান উৎপাদনে চারা রোপণ পদ্ধতি আলাদা। এছাড়া আলাদা পরিচর্যা করতে হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের