
মানিকগঞ্জ ঐতিহ্যবাহী মডেল হাই স্কুলে জিয়া স্মৃতি পাঠাগারের উদ্বেগে প্রথম শ্রেণি হইতে দশম শ্রেণী পর্যন্ত হামদ ও নাত,দলীয় সংগীত, চিত্রাঙ্গন ও কুইজ প্রতিযোগিতা ২০২৫ পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে উদ্বোধন করা হয়।
আজ (১৯শে জানুয়ারি ২০২৫ইং) রোজ রবিবার সকাল ১১ টায় মানিকগঞ্জ মডেল হাই স্কুল প্রাঙ্গণে মানিকগঞ্জ জেলা জিয়া স্মৃতি পাঠাগারে বিভিন্ন ইভেন্টের আয়োজনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রিতার অত্যান্ত আস্থাভাজন জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট আজাদ হোসেন খান।
উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আজাদ হোসেন খান, মানিকগঞ্জ জেলা জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি ডা. মোহাম্মদ জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, চিত্রাঙ্গন /৫ ই আগস্টের শহীদদের ছবি অংকন /শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপর কুইজ প্রতিযোগিতা এবং দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ প্রেসক্লাব মানিকগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: আজহার হোসেন, মানিকগঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ,ছাত্র-ছাত্রীদের অভিভাবক।
স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে এবং জিয়া সাংস্কৃতি ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। প্রতিযোগিতায় মানিকগঞ্জ সদর উপজেলার মোট ৩৫টি স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...