
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, জুলাই বিপ্লবের মাধ্যমে ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এসেছে। আর এই অধিকার প্রতিষ্ঠা করার কাজ নির্বাচন কমিশনের। তারই অংশ হিসেবে প্রথম ধাপে শুরু হলো ভোটার হালনাগাদ।
সোমবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ এম এম নাসির উদ্দিন বলেন, ভোটের বাক্স যেন কেউ দখল করতে না পারে। ভোটের দিন যেন কেউ ভোটকেন্দ্র দখল না করতে পারে, সেজন্য জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি বলেন, যেদিন মানুষ নির্ভয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন, ইসি সেদিন মনে করবে ভোটের অধিকার প্রতিষ্ঠা হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, স্বচ্ছ ও শুদ্ধ ভোটার তালিকা মাঠকর্মীদের সচেতনতার ওপর নির্ভর করবে। ভোটার তালিকায় যাতে কোনো অসততা ও অনীহার অভিযোগ না আসে, সেদিকে লক্ষ্য রাখতে হবে।
এ সময় অন্যান্যের মধ্যে নির্বাচন কমিশনার ব্রি. জে. (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ, আনোয়ারুল ইসলাম সরকার, আব্দুর রহমানেল মাছউদ প্রমুখ বক্তব্য রাখেন।
মন্তব্য লিখুন
আরও খবর
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার মানুষের দুর্ভোগ
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা সম্ভব হলে...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা...
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ...
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের সংবর্ধনা
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...