
নড়াইলে জাহাজের সুকানি মো. সাব্বির হোসেনকে হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড এবং বাকি একজনকে ৭ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে নড়াইলের অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক মো.শাজাহান আলী রায় ঘোষণা করেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) এডভোকেট কাজী জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন- পটুয়াখালী জেলার চামটা গ্রামের মৃত আরশাদ আলীর ছেলে মো. ফারুক হোসেন খান ও পিরোজপুর জেলার শিয়ালকাঠি গ্রামের মৃত আমজেদ হোসেন হাওলাদারের ছেলে মো. রফিকুল ইসলাম। এছাড়া ৭ বছরের কারাদণ্ড পাওয়া আসামি ঢাকা জেলার দারুসসালাম থানার ১৮/বি প্রথম কলোনী, লালকুঠি মাজার রোডের মৃত আবু জাফর ইকবালের ছেলে মো. সাজ্জাদ হোসেন।
মামলার বিবরনে জানা যায়, ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর দুপুরে মেহেরিন সাদ জাহাজ নিয়ে সুকানি মো.সাব্বির হোসেন জাহাজের কর্মরত অন্যান্যদের নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে নড়াইলের নড়াগাতি থানার বড়দিয়া ঘাটে অবস্থানকালে মো. সাব্বির হোসেনকে তার সহকর্মী আসামীরা রাতের কোন এক সময়ে খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে শ্বাসরোধ করে হত্যা করে নদীতে ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে গত ৩ অক্টোবর নড়াগাতি থানায় মরদেহ দেখে শনাক্ত করে বাদী মো.মহিদুল ইসলাম ওই বছরের ৪ অক্টোবর নড়াগাতি থানায় হত্যা মামলা দায়ের করেন।
এ ঘটনায় বিচারিক আদালতে বাদী পক্ষের ১২ জনের সাক্ষ্য ও আসামী পক্ষের ২ জনের সাক্ষ্য গ্রহন শেষে রায়ের ধার্য দিনে আসামীদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় আদালতের বিচারক এ আদেশ দেন। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় পিরোজপুর জেলার শিয়ালকাঠি গ্রামের মৃত আমজাদ হোসেন হাওলাদারের ছেলে মো.শহিদুল ইসলামকে খালাস প্রদান করেন আদালত।
মন্তব্য লিখুন
আরও খবর
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয়...
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের ভাবনা
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের...
সাফের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ
সাফের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির শিল্প
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির...