
ভ্যাটের জালে দেশের মানুষকে দুর্বল না করে দিয়ে সরকারকে বিকল্প খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান তিনি।
অস্থির নিত্যপণ্যের বাজারে আসন্ন রমজানে জনগণকে স্বস্তি দেওয়ার আহ্বান জানিয়ে ওই পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেন, সামনে রোজা আসছে। জনগণের জীবনকে সহনশীল পর্যায়ে রাখতে হবে। দ্রব্যমূল্য মানুষের নাগালের মধ্যে রাখতে হবে।
তিনি আরও লিখেন, ভ্যাটের জালে জনগণ ও ব্যবসায়ীদের দুর্বল না করে দিয়ে বরং সরকারকে এর বিকল্প খুঁজে বের করতে হবে এবং তা অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে।
এর আগে গত ২২ জানুয়ারি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আরেক স্ট্যাটাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক লিখেছিলেন, এই দেশের অধিকাংশ মানুষ সহজ সরল জীবন যাপনে অভ্যস্ত। দেশটা কেমন আছে সেটাও তারা বোঝার চেষ্টা করেন সহজ হিসাব নিকাশের মধ্যেই। যখন চালের দাম বাড়ে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ে, বাবা-মা-সন্তানের মুখে পুষ্টিকর খাবার তুলে দিতে ব্যর্থ হয় মানুষ, তখন তারা ধরে নেয়, দেশটা ভালো নেই।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...