
খুলনা সাহিত্য একাডেমির বহুমাত্রিক সাপ্তাহিক সাহিত্য আসর আলোচনাসভা প্রয়াত কবি-লেখকদের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
শুক্রবার( ২৪জানুয়ারি-২৫) সন্ধ্যায় খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট মোড়ে সংগঠনের নিজস্ব কার্যালয়ে খুলনা সাহিত্য একাডেমির বহুমাত্রিক সাপ্তাহিক সাহিত্য আসর, আলোচনা সভা, প্রয়াত কবি-লেখকদের স্মৃতিচারণ ও অসুস্থ সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবৃত্তিকার স্মৃতি রেখা বিশ্বাস ও নাগরিক নেতা ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলুর শারীরিক সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, বেতার ব্যক্তিত্ব অধ্যাপক শেখ আজিজুল ইসলাম টিপু এবং অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কবি ও সংগঠক, “মোমেনশাহী দর্পণ” সাহিত্য পত্রিতার সম্পাদক ও প্রকাশক মোঃ জুবায়েদ হোসেন। সংগঠনের সাধারণ সম্পাদক কবি ও আবৃত্তিকার মল্লিক জাহিদুল ইসলামের সাবলীল ও প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন, আধুনিক কবি ও সংগঠক কে, এম সেলিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবি ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু, বীর মুক্তিযোদ্ধা রম্য লেখক বি, এম সোলায়মান, কবি ও সংগঠক সাইফুর মিনা, লেকচারার নাট্যশিল্পী ও আবৃত্তিকার রিপন আহমেদ, কবি ও সংগঠক এ্যাডঃ জিনারুল ইসলাম, কবি ও ছড়াকার আসাদুজ্জামান রানা, মাওলানা কবি মনিরুজ্জামান আকন, কবি ও সাংবাদিক সাইফুল্লাহ বাবু, সাহিত্য মোদী রফিকুল হাসান মুন্না প্রমুখ।
উল্লেখ্য, অর্ধ শতাধিক কবি- সাহিত্যিক, শিল্পী ও সৃজনশীল মানুষের উপস্থিতিতে একাডেমির অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে খুলনার প্রয়াত সকল কবি-লেখকদের উপর স্মৃতিচারণ করেন, অধ্যাপক শেখ আজিজুল ইসলাম টিপু। বর্তমানে অসুস্থ সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবৃত্তিকার স্মৃতি রেখা বিশ্বাস ও অসুুস্থ নাগরিক নেতা ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলুর রোগমুক্তি কামনা করে অনুষ্ঠানে দোয়া করেন সংগঠনের সভাপতি।
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত