
এম এ ওয়াহিদ রুলু, কমলগঞ্জঃ”ঐকবদ্ধ কাজ করি। কুষ্ঠ মুক্ত দেশ গড়ি এই প্রতিপাদ্য কে সামনে রেখে আজ ২৬ জানুয়ারি, ২০২৫ বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব কুষ্ঠ দিবস।
এরই ধারাবাহিকতায় স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় কুষ্ঠ কর্মসূচি এবং টিবিএল এন্ড এএসপি ওপি কর্তৃক ঘোষিত উদ্যোগের অংশ হিসেবে আজ কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হীড বাংলাদেশের উদ্যােগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে র্যালি ও পরবর্তীতে হাসপাতালের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সভাকক্ষে আনজুমান আরা রুবির সঞ্চালনায় ডাঃ মোহম্মদ মাহবুবুর আলম ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনা করেন অসিত পাল সিআরপি হীড বাংলাদেশ, রাসেল,আবুল কাউছার আজাদ প্রমুখ।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহম্মদ মাহবুবুল আলম ভূইয়া কুষ্ঠ রোগের বিভিন্ন ধরন সবার সামনে সচিত্র তুলে ধরেন। তিনি এরকম রোগীদের পরীক্ষা ও চিকিৎসার আওতায় নিয়ে আসার উপর গুরুত্ব আরোপ করেন।
উক্ত র্যালি ও আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসারবৃন্দ ও হীড বাংলাদেশসহ স্বাস্থ্য কমপ্লেক্স এর অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার মানুষের দুর্ভোগ
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা সম্ভব হলে...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা...
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ...
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের সংবর্ধনা
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...