
মোঃশাহাজাহান আলী,ঝিকরগাছা (যশোর): যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৮দফা বাস্তবায়নের দাবিতে ‘গণতন্ত্র অভিযাত্রা ও বিক্ষোভ সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।
এসময় বক্তারা জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার, আহতদের চিকিৎসা, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, দ্রুত সময়ে জাতীয় সংসদ নির্বাচন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বর্ধিত ভ্যাট -ট্যাক্স প্রত্যাহার ,জানমালের নিরাপত্তা নিশ্চিত করা,চাঁদাবাজি-দখলদারিত্ব-দুর্নীতি-হামলা বন্ধসহ ১৮দফা দাবি ভুলে ধরেন।
সোমবার বিকালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঝিকরগাছা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত গণতন্ত্র অভিযাত্রা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা শাখার সভাপতি কমরেড আব্দুর রহিম।
এতে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, সংগঠনের যশোর জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক এডভোকেট আমিনুর রহমান হিরু , বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মৎস্যজীবী আন্দোলনের সদস্য সচিব সুজন বিপ্লব।
অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, সংগঠনের জেলা শাখার কৃষক নেতা প্রকৌশলী আবু হাসান ,আব্দুর রশিদ, ইব্রাহিম খলিল, জসিম উদ্দিন প্রমুখ।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয়...