
মো.সাহিদুল ইসলাম শাহীনঃ- রানিং স্টাফদের আন্দোলনে মধ্যরাত থেকে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ আন্দোলনের প্রভাব পড়েছে বেনাপোলেও। মঙ্গলবার(২৮ জানুয়ারী) বেনাপোল রেলওয়ে স্টেশনে খবর নিয়ে জানা গেছে,সকাল থেকে চলমান সকল প্রকার রেল চলাচল বন্ধ রয়েছে। যাত্রী শূণ্য হয়ে পড়েছে বেনাপোল রেলওয়ে স্টেশন।
স্থানীয় রেল সূত্র থেকে জানা গেছে- বেতন ভাতা সংক্রান্ত জটিলতা নিরসন না হওয়ায় সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে কর্মবিরতিতে রয়েছে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা (লোকো মাস্টার, গার্ড, টিটিই)। এ কর্মসূচির কারণে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

এ ছাড়াও মাইলেজ বিলের দাবি পূরণ না হওয়ায় কর্মবিরতিতে রেলওয়ের রানিং স্টাফরা। আন্দোলনের কারনে যাত্রীরা পড়েছেন বিপাকে। ভারত থেকে ফেরত আসা ঢাকাগামী পাসপোর্টযাত্রী এবং এলাকার যাত্রী সকল ধর্মঘটের কারন আগাম না জানতে পেরে তারা রেলস্টেশনে এসে ফরে যাচ্ছেন।
বেনাপোল রেলওয়ে স্টেশনে কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন রেল কর্মীরা জানান, চলতি ট্রেনের কর্মীদের জরুরি স্টাফ বিবেচনায় মূল বেতনের বাইরে অতিরিক্ত ভাতা ও পেনশনের সঙ্গে অতিরিক্ত ৭৫ শতাংশ বেশি টাকা ব্রিটিশ আমল থেকে পেয়ে আসছেন রানিং স্টাফরা। কারণ চলতি ট্রেনের কর্মীদের ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে ফিরে আসা পর্যন্ত আন্তর্জাতিক মান অনুযায়ী ৮ ঘণ্টার কয়েকগুন বেশি ডিউটি করতে হয়।
আরও জানা যায়, রানিং স্টাফদের সাপ্তাহিক ছুটিও নেই। এসব বিবেচনায় দীর্ঘদিন থেকে পেয়ে আসা এই সুবিধা ২০২১ সালে এক প্রজ্ঞাপনের মাধ্যমে বন্ধ করে দেয় অর্থ মন্ত্রণালয়।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...