
ঢাকা রেলওয়ে স্টেশনে রেক না থাকায় ২টি ট্রেনের যাত্রা বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে। রানিং স্টাফদের আন্দোলনে ট্রেন চলাচল বন্ধ থাকায় এই সমস্যা তৈরি হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) বিষয়টি জানিয়েছেন ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ব্যবস্থাপক শাহাদাত হোসেন।
তিনি জানান, জয়ন্তিকা এবং বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের রেক ঢাকায় নেই, সেগুলো ওই প্রান্তের স্টেশনে আছে। তাই এই দুটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। এছাড়া ট্রেনের ইঞ্জিন চালু ও কোচগুলো পরিষ্কার করে রেডি করতে কিছুটা সময় লাগছে।
এদিকে দেখা গেছে, প্রায় প্রতিটি ট্রেন ছেড়েছে নির্ধারিত সময়ের অন্তত এক ঘণ্টা পর। সবচেয়ে বেশি দেরি করেছে পারাবাত এক্সপ্রেস। বেলা ১১টা পর্যন্ত রাজশাহী রুটের ধূমকেতু এক্সপ্রেস, জয়দেবপুর কমিউটার, সোনার বাংলা এক্সপ্রেস, কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস, তিস্তা এক্সপ্রেসসহ দশটি ট্রেন ছেড়ে গেছে।
সোমবার (২৭ জানুয়ারি) মধ্যরাত থেকে রেলের রানিং স্টাফদের অনির্দিষ্টকালের কর্মবিরতিতে মঙ্গলবার সারাদেশে ট্রেন চলাচল বন্ধ থাকে। এরপর দাবি পূরণের আশ্বাসের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৮ জানুয়ারি) গভীর রাতে রানিং স্টাফরা কর্মবিরতি প্রত্যাহার করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার