
সাহারুল হক সাচ্চু,উল্লাপাড়াঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিভিন্ন হাটে বোরো ( ইরি ) ধান চারা কেনাবেচা হচ্ছে। আজ বৃহস্পতিবার সলঙ্গা হাটে নানা জাতের বোরো ধান চারা কেনাবেচা হয়েছে। এক মুঠো বোরো ধান চারা তিন থেকে পাঁচ টাকায় কেনাবেচা হয়েছে।
উপজেলার সলঙ্গা , রামকৃষ্ণপুর ইউনিয়ন এলাকায় বোরো ধান আবাদ শুরু হয়েছে। কৃষকেরা নিজস্ব বীজতলার চারা জমিতে লাগাচ্ছেন। যাদের নিজস্ব বীজতলার চারা নেই তারা এলাকার অন্যদের বীজতলার চারা নয়তো হাট থেকে কেনা চারা জমিতে লাগাচ্ছেন বলে খোজ নিয়ে জানা গেছে।
আজ বৃহস্পতিবার সলঙ্গা হাটে দেখা গেছে বেশ কয়েকজন ব্যবসায়ী নানা জাতের বোরো ধান চারা বেচতে হাটে তুলেছেন। এছাড়াও অনেক কৃষক নিজের জমিতে লাগানোর পর বাচতি চারা হাটে এনে বেচছেন।
চারা ব্যবসায়ী আলী আশরাফ ও আকতার হোসেন বলেন হাইব্রিড জাতের হিরা ধান চারা এক মুঠো পাচ টাকা , কাটারী জাতের এক মুঠো তিন টাকা ও ২৯ জাতের এক মুঠো চারা সাড়ে তিন টাকায় কেনাবেচা হচ্ছে।
সবচেয়ে বেশী চাহিদা হলো ২৯ জাতের ধানের চারা। কৃষক নজরুল ইসলাম নিজের জমিতে হাইব্রিড হিরা জাতের ধান চারা লাগানোর পর বাচতি চারা বেচতে এনেছেন ও একশো মুঠো চারা তিনশো টাকা দরে বেচেছেন।
চারা কিনতে আসা একাধিক কৃষক ও ব্যবসায়ীদের সাথে আলাপে জানা গেছে এক বিঘা জমিতে ধান চারা বাবদ বারো থেকে পনেরোশো টাকা লাগছে। সপ্তাহের হাটবার ছাড়াও সলঙ্গায় বোরো ধান চারা কেনাবেচা হচ্ছে ।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস পালিত
পাইকগাছায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস...
রিয়াদে দ্বিতীয় দফা হামলায় নিহত ১
রিয়াদে দ্বিতীয় দফা হামলায় নিহত ১
রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৬ বাংলাদেশি হতাহত
রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৬ বাংলাদেশি হতাহত
টঙ্গীতে খালে গোসল করতে নেমে দুই ভাই-বোনের মৃত্যু
টঙ্গীতে খালে গোসল করতে নেমে দুই...
পাইকগাছায় শহীদ জিয়া বালিকা বিদ্যালয়ের নতুন কমিটি অনুমোদন;...
পাইকগাছায় শহীদ জিয়া বালিকা বিদ্যালয়ের নতুন...
ফেনীতে হামলায় গুরুতর আহত ব্যক্তি, জমি ও মাদক...
ফেনীতে হামলায় গুরুতর আহত ব্যক্তি, জমি...