
মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক প্রবাসীর স্ত্রী ও তার পরকীয়া প্রেমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১০ টার দিকে রহনপুর পৌর এলাকার খয়রাবাদ মহল্লা থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়,ওই মহল্লার আব্দুস সামাদের মালয়েশিয়া প্রবাসী ছেলে সান মোহাম্মদ সনুর স্ত্রী দুই সন্তানের জননী টুশি বেগম (২৫) তার পরকীয়া প্রেমিক শিবগঞ্জ উপজেলার আরগাড়াহাট গ্রামের মৃত মোশাররফ হোসেনের ছেলে রাকিব (২৭)কে নিয়ে শনিবার রাতে গোপনে শশুর বাড়িতে রাত্রিযাপন করার সময় বিষয়টি শশুর বাড়ির লোকজন টের পেলে তারা লোকলজ্জার ভয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে শনিবার রাত সাড়ে ১০ টার দিকে তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করে।
এ বিষয়ে গোমস্তাপুর থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ওসি খায়রুল বাশার জানান,তাদের লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।রোববার সকালে লাশ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, প্রেমের বিষয়টি জানাজানি হওয়ায় টুসি ও তার প্রেমিক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। যে ঘর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে সেখান থেকে টুসির দুই যমজ শিশু সন্তানকে ঘুমন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...