
নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে বেধড়ক পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে প্রধান শিক্ষক এস এম মুরাদুজ্জামান । ওই ছাত্রী লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন রয়েছে।
নির্যাতনের শিকার স্কুল ছাত্রী হাবিবা খান মিষ্টি উপজেলার কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামের মনিরুজ্জামান খান সেন্টুর মেয়ে।এ ঘটনায় মিষ্টির পিতা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম মুরাদুজ্জামান গত মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার সময় বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে খোলা মঞ্চের উপর ছাত্র-ছাত্রীদের সামনে অষ্টম শ্রেণীর ছাত্রী হাবিবা খান মিষ্টিকে বেত দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় এলোপাথাড়িভাবে মারধর করে। পরে মিষ্টি বিদ্যালয় থেকে বাড়িতে যাওয়ার পর তার শরীরে প্রচন্ড জ্বর আসে।
অসুস্থ্য মিষ্টিকে তার পিতা বুধবার লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে। মিষ্টির পিতা মনিরুজ্জামান খান সেন্টু জানান, আমার মেয়ে রোজা রাখার কারণে শারীরিক দিক দিয়ে
একটু অসুস্থ বোধ করায় পায়ে জুতা না পরে স্কুলে যাওয়ার কারণে প্রধান শিক্ষক এসএম মুরাদুজ্জামান আমার মেয়েকে মারধর করেছে।
সামান্য বিষয় নিয়ে কেন এমন মারধর করল আমি এর উপযুক্ত বিচার চাই।এ ব্যাপারে আমি লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ হামিদ ভূইয়ার কাছে অভিযোগ দিয়েছি।
এ ব্যাপারে লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মুরাদুজ্জামান বলেন, ছেলে-মেয়েদের একেবারে ছেড়ে দিলে হয়না। একটু শাসন করতে হয়।তাই শাসন করতে যেয়ে একটি অনাকাংখিত ঘটনা ঘটেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ হামিদ ভূইয়া জানান, অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...