
জয়পুরহাটের আক্কেলপুরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার রাতে ভুক্তভোগীর স্বামী থানায় মামলা করলে পুলিশ তিনজন ধর্ষককে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন,আক্কেলপুরের মোহাম্মদপুকুর গ্রামের রুবেল হোসেন (৩৩) ও ফারুক হোসেন (৪০) এবং রামশালা গ্রামের একরামুল হক (৪২)।
এ তথ্য নিশ্চিত করেছেন, আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কর্মকর্তা আনিছুর রহমান।
মামলা ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ ফেব্রুয়ারী জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ শেষে বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে আসামীরা নির্যাতিতা ওই গৃহবধূকে মোহাম্মদপুকুর গ্রামে নিয়ে যায়। রাতে তারা গ্রামের পাশে একটি গভীর নলকুপ ঘরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়।
এ সময় ওই গৃহবধূ জ্ঞান হারিয়ে ফেললে পরের দিন তাকে উদ্ধার করে তার স্বামী বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। শুক্রবার রাতে নির্যাতিতার স্বামী আসামীদের বিরুদ্ধে ধর্ষণ ও মারপিট করার অভিযোগ এনে আক্কেলপুর থানায় মামলা করেন। মামলার পর শনিবার পুলিশ আসামীদের গ্রেপ্তার করে।
আক্কেলপুর থানার ওসি আনিছুর রহমান বলেন,ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর থেকেই: রাষ্ট্রপতি...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার