
শাহরিয়ার মিল্টন,শেরপুর : প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিকদের সাথে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে শেরপুরের প্রেসক্লাব নালিতাবাড়ী মিলনায়তনে জামায়াতে ইসলামী নালিতাবাড়ী উপজেলা শাখার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা শাখার আমীর মাওলানা আফসার উদ্দিন। এসময় উপজেলা জামায়াতের সেক্রেটারি শাহাদাত হোসেন বিএসসি, উপজেলা জামায়াতের শুরা সদস্য ও সাবেক পৌর আমীর দীন মোহাম্মদ মাস্টার, পৌর আমীর হেলাল উদ্দিন, সেক্রেটারি আব্দুল মোমেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
গোলাম কিবরিয়া ভিপি তা’মীরুল মিল্লাত টংগী ক্যাম্পাসের ভিপি, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি শেরপুর জেলা জামায়াতের কর্ম পরিষদ, ক্রীড়া, যুব, প্রচার মিডিয়া সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।
সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি নকলা ও নালিতাবাড়ীকে বৈষম্যহীন, কল্যাণকর সংসদীয় আসন হিসেবে গড়ে তোলার অঙ্গিকার ব্যক্ত করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...