
শাহরিয়ার মিল্টন,শেরপুর : শেরপুরের নকলায় অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগের ৩ নেতাকে আটক করেছে নকলা থানা পুলিশ।
আটক নেতারা হলেন উপজেলার পাঠাকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সহসাংগঠনিক সম্পাদক পিপড়ী গ্রামের হায়দার আলী (৩৭), গৌড়দ্বার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পাইশকা গ্রামের আব্দুর রশিদ (৫৭) ও টালকী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রামেরকান্দি গ্রামের বাদশা মিয়া (৫৯)।
এদের মধ্যে হায়দার আলীকে ৯ ফেব্রুয়ারি বিকেলে শেরপুর সদর থানা এলাকা এবং আব্দুর রশিদ ও বাদশা মিয়াকে রাতে নিজ বাড়ি থেকে আটক করা হয়।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান আটক হওয়া আওয়ামী লীগের নেতৃবৃন্দ গতবছরের ৪ আগষ্ট তারিখে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের চন্দ্রকোনা কলেজ মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর হামলার ঘটনায় নকলা থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া মামলার (মামলা নম্বর-৬, তারিখ-১২/১২/২০২৪ ইং) সন্দিগ্ধ আসামী। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...