
শাহরিয়ার মিল্টন,শেরপুর : ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানকে ধারণ করে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও অসমর্থ যুবদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও জেলা সহায়তায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় ওই সহায়তা তুলে দেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ।
সহায়তা বিতরণকালে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচাল ও পৌর প্রশাসক তোফায়েল আহমেদ, জেলা পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল-আহসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহমেদ, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মামুনুর রহমানসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এদিন ৫৪ জনের মাঝে জেলা পরিষদের সহযোগিতায় মোট ৫ লাখ ২০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...