
জামাল উদ্দীন,কক্সবাজারঃ কক্সবাজারের উখিয়ায় চেকপোস্ট বসিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ ৩ নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে কক্সবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) সকালে উপজেলার কোটবাজারে তল্লাশি করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, টেকনাফের শাহপরীর দ্বীপ ইউনিয়নের রোহিঙ্গা মৃত মোহাম্মদ হোসেন স্ত্রী নুর বেগম (২৬), টেকনাফের পূর্ব সিকদারপাড়া এলাকার জুলেখা বেগম (৩০), টেকনাফের হ্নীলা ইউনিয়নের মো ইসমাইলের স্ত্রী হামিদা বেগম (২৫)।
বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলার সহকারী পরিচালক একেএম দিদারুল আলম জানান, টেকনাফ থেকে ছেড়ে আসা একটি গাড়িতে মাদকদ্রব্য আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার কোট বাজারে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করা হয়।
এমতাবস্থায় টেকনাফ থেকে আসা একটি গাড়ির গতিবিধি সন্দেহজনক হলে থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে ৩ নারী মাদক কারবারির কাছে থাকা ৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, ইয়াবাসহ আটককৃতদের বিরুদ্ধে বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নিয়ে থানায় হস্তান্তর করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে...
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি...