
সাহারুল হক সাচ্চু,উল্লাপাড়াঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পৌরসভা এলাকার একটি সিসি ঢালাই রাস্তার প্রায় ৩০ ফুট অংশ দেড় বছরের বেশী সময় ধরে ক্ষতি হয়ে আছে। রাস্তার ভাঙ্গা অংশ হয়ে নানা বাহন নিয়ে ও পায়ে হেটে চলাচল করা যায় না।
উল্লাপাড়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের ঘাটিনা দক্ষিণপাড়ায় কৃষকগঞ্জ পাকা সড়ক পথ থেকে সিসি ঢালাই রাস্তা বয়ে গেছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে গ্রামের আব্দুস ছামাদ আকন্দের বসতবাড়ীর কাছে প্রায় ৩০ ফুট রাস্তার ক্ষতি হয়েছে।
সিসি ঢালাই রাস্তার অংশটুকু একদিকে ঢালু ( কাত) হয়ে গেছে। এলাকার লোকজন জানান দেড় বছরের বেশী সময় বলতে দুই বছরের কাছাকাছি সময় হলো রাস্তাটির এমন ক্ষতি দশা হয়েছে।
জানা গেছে রাস্তাটির ক্ষতি অংশের ওপারে প্রায় পনেরোটি পরিবারের বসবাস আছে। এসব পরিবারের কয়েকজন অটো রিকসা ভ্যান ও সিএনজি চালক আছেন।
প্রতিবেদককে আব্দুস ছামাদ আকন্দ বলেন রাস্তার ক্ষতি অংশ হয়ে চলাচল করা যায় না বলে এলাকার বসতি পরিবারের বেশীর ভাগ লোকজন তার বসতবাড়ির উঠোন আঙ্গিনা হয়ে দিন রাত পায়ে হেটে চলাচল করেন। একই এলাকার ইসমাইল হোসেন বলেন কেউ কেউ এদিকে না এসে পায়ে হেটে অন্য পথে চলাচল করেন।
এলাকার অটো ভ্যান রিকসা চালক খোকন বলেন রাস্তার ক্ষতি অংশ হয়ে ভ্যান রিকসা নিয়ে বাড়ীতে আসা যাওয়া করা যায় না। এখন ফসল না থাকায় একজনের ফসলি জমি হয়ে বাড়ীতে নেন। এছাড়া অনেক দিনই অন্যের বাড়ীতে ভ্যান রিকসা রাখতে হয় বলে জানান।
উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) ও প্রশাসক উল্লাপাড়া পৌরসভা আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন সেখানে রাস্তার অংশটুকুর ক্ষতির কারণ দেখা ও দ্রুত সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর থেকেই: রাষ্ট্রপতি...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...