
শেখ সালমান আহমেদ, মধুখালীঃ ফরিদপুরের মধুখালীতে উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের রেজিস্ট্রিকৃত ১৯৮৫ সাল হতে ২০১০ সালের দলিলের বালাম ও নথিপত্র মধুখালী সাব – রেজিস্ট্রি অফিসের রেকর্ডরুম থেকে ফরিদপুর জেলা রেকর্ডরুমে স্থানান্তরের প্রতিবাদে সুধি সমাজের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মধুখালী সাব – রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সিনিয়র সহ – সভাপতি গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন গোলাম শারাফাত শরৎ সেতু। ১২ ফেব্রুয়ারী বুধবার দুপুর ১২টায় ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী সাব – রেজিস্ট্রি অফিসের সামনে আয়োজিত মানববন্ধনে স্থানীয় জনগণসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে মধুখালী সাব – রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রিকৃত দলিলের বালাম ও নথিপত্র মধুখালীতেই রাখার দাবী করে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা যুবদলের সদস্য সচিব তারিকুল ইসলাম ইনামুল, দলিল লেখক মো. রাকিবুল ইসলাম, মেহেদী হাসান, মো. মিলন মোল্লা, স্ট্যাম্প ভেন্ডার মেহেদী হোসেন পলাশ, সুধি সমাজের পক্ষে মো. আখের আলী ও মোহাম্মদ কালাম মোল্লাসহ প্রমুখ।
বক্তাগণ তাদের বক্তব্যে বলেন মধুখালী সাব – রেজিস্ট্রি অফিসের রেকর্ডরুমের বালাম ও নথিপত্র ফরিদপুর জেলা রেজিস্ট্রি অফিসে স্থানান্তর করা হলে স্থানীয় জনগণকে ভোগান্তিতে পড়তে হবে।
বিশেষ করে জমি সংক্রান্ত বিভিন্ন কাজে সাধারণ মানুষকে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করতে হবে। তারা বালাম ও নথিপত্র স্থানান্তরের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান এবং স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...