
মানিকগঞ্জ জেলা শহরে আজ পহেলা ফাগুনে ফুলে ফুলে ভরে গেছে দোকানে মেলা। শহীদ রফিক সড়কের প্রতিটা ফুলের দোকান ঘুরে ঘুরে দেখা গেল অন্যান্য বৎসরের মত এবার ১লা ফাল্গুন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের ভালোবাসা রঙিয়ে দেওয়ার জন্য ফুলের দোকান গুলিতে তেমন ক্রেতা না থাকায় হতাশ।
আজ ১লা ফাল্গুন ১৪ই ফেব্রুয়ারি ২০২৫ ইং ভালোবাসা দিবসে ফুলের দোকানদারদের সাথে আলাপ করে জানা গেল আজ শুভ শুক্রবার (জুম্মাবার) ছুটির দিন। স্কুল কলেজ বন্ধ তাই ফুলের বেচা কেনা কম।
তবে আশা করা যায় আগামী একুশে ফেব্রুয়ারি ফুলের বেচাকেনা ভালো হবে। অন্যান্য বৎসরের তুলনায় এ বছর ভালোবাসা দিবসে ছুটির দিনে বন্ধুবান্ধবদের নিয়ে রিক্সায় মোটরসাইকেলে ঘোরাফেরা খুবই কম ছিল।
যারা ঘুরতে এসেছেন তাদেরকে জিজ্ঞাসা করলে বলেন এমনিতেই আজ শবে বরাত ইসলামের একটি পবিত্র দিন।
মানিকগঞ্জ শহরে বেওথা নদীর তীরে শত শত প্রেমিক প্রেমিকা ভাই বোন আত্মীয়-স্বজন ভালোবাসা দিবসে মনের আনন্দে ঘুরে বেড়ায় কিন্তু এ বৎসর ইসলামের একটি পবিত্র দিন থাকায় ব্রিজে আর কোন দর্শনার্থী চোখে পড়ার মতো ছিল না।
ফুলের দোকানদাররা আফসোস করে বলেন এ বছর আমরা ফুলের ব্যবসায় ভালোবাসা দিবসে ক্ষতিগ্রস্ত হয়েছি কষ্ট পেয়েছি।
মন্তব্য লিখুন
আরও খবর
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...