
নতুন দুটি সেল গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে ‘প্রচার ও প্রকাশনা’ এবং ‘বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা’ সেল গঠন করা হয়েছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং সদস্যসচিব আরিফ সোহেল স্বাক্ষরিত পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ‘প্রচার ও প্রকাশনা’ এবং ‘বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা’ সেল গঠন করা হয়েছে।
১২ সদস্য বিশিষ্ট ‘প্রচার ও প্রকাশনা’ সেলের সম্পাদক করা হয়েছে এহসানুল মাহবুব জুবায়েরকে। সেলের সদস্য হিসেবে রয়েছেন– সুলতানা রোজান মির, সাফায়াত হোসেন সাকিব, মো. সোহরাফ হোসেন চৌধুরী, রিসালাত জাকির অনন্য, সিতুল মুনা অর্পি, মো. রুবায়েত হাসান রিমন, আব্দুল মোমিন আশিক, ফয়সাল ওয়াজেদ, মো. ইমরান হোসেন, আমিনুল ইসলাম জীবন ও নাজমুল হোসেন ইমরান।
অন্যদিকে, ১৩ সদস্য বিশিষ্ট ‘বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা’ সেল সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সোহানুর রহমান সোহাগ। সেলের অন্য সদস্যরা হলেন– মনিরুজ্জামান তুলন, হাবীব হাসান, মো. এনামুল হক, ফুয়াদ হাসান, মো. আব্দুস সালাম নাসিম, মোহাম্মদ আবিদ আনোয়ার, মো. খায়রুল হাসান, হাসিবুল হাসান, মো. মাসুম রানা, সাব্বির আহমেদ অনিক, মো. মহসিন উদ্দিন, ওমর ফারুক (যুবরাজ)।
মন্তব্য লিখুন
আরও খবর
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয়...
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের ভাবনা
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের...
সাফের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ
সাফের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির শিল্প
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির...