
নড়াইলের কালিয়া উপজেলায় নদী থেকে ভাঁসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নড়াগাতি থানা পুলিশ।
বুধবার (১৯ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার পহরাডাঙ্গা ইউনিয়নের চর-বল্লাহাটি গ্রামের আঠারোবাকি নদী থেকে ওই মরদেহটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বেলা আড়াই টার দিকে উপজেলার নড়াগাতি থানার পহরাডাঙ্গা ইউনিয়নের চর-বল্লাহাটি গ্রামের আঠারোবাকি নদীতে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ ভাঁসতে দেখে স্থানীয় লোকজন নড়াগাতি থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহটির পরিচয় শনাক্ত করা যায়নি।
নড়াগাতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শরিফুল ইসলাম মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি একজন পুরুষের যার বয়স আনুমানিক ৩০ বছর। মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...