
মো.সাহিদুল ইসলাম শাহীনঃ- মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যশোর জেলার শার্শা উপজেলা প্রশাসনের উদ্যোগে “একুশ”-২০২৫ উদযাপণ হয়েছে।
এ উপলক্ষে শার্শা প্রশাসন বৃহস্পতিবার(২০ ফেব্রুয়ারী) হতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। গৃহীত কর্মসূচি’র মধ্যে রয়েছে ২০/২/২৫, দুপুর ২:৩০ মিনিট: শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, স্থান: উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কনফারেন্স রুম। ঐদিন দুপুর ৩:৩০ মিনিট: শিশুদের কবিতা আবৃত্তি প্রতিযোগিতা(সম্পন্ন হয়েছে)।
২১শে ফেব্রুয়ারী/২০২৫ ইং রাত ১২:০১ মিনিটে পুষ্পস্তবক অর্পন, স্থান: উপজেলা পরিষদ চত্ত্বরে অবস্থিত শহীদ মিনার। সকাল ৭:৩০ মিনিটে পুষ্পস্তবক অর্পন, স্থান: বেনাপোল পৌরসভার বলফিল্ড চত্বরে অবস্থিত শহীদ মিনার। সকাল ৯:৩০ মিনিটে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান, স্থান: উপজেলা পরিষদ হল রুম, শার্শা। বাদ জুম্মা/ সুবিধাজনক সময়ে, ভাষা শহীদদের জন্য বিশেষ দোয়া/ প্রার্থনা (সকল ধর্মীয় প্রতিষ্ঠানে)।

এছাড়া সকল শিক্ষা প্রতিষ্ঠান তাদের নিজ নিজ প্রতিষ্ঠানে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রভাত ফেরি সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবে বলে প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
কর্মসূচি অনুযায়ী আজ(২১ ফেব্রুয়ারী) রাতের অনুষ্ঠান শেষে সকাল সাড়ে ৭টার দিকে শার্শা উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়। শার্শা উপজেলার সকল সরকারি-বেসরকারী দপ্তরের কর্মকর্তা/কর্মচারীগণ এতে অংশ নেন। নেতৃত্বদেন শার্শা উপজেলার নির্বাহী অফিসার(ইউএনও) ডা.কাজী নাজিব হাসান।

দিবসটি পালণ উপলক্ষে বেনাপোল পৌরসভা প্রশাসনের পক্ষ থেকেও নানা কর্মসূচি গ্রহণ করা হয়। বলাবাহুল্য,২০২৪ ইং সালের ৫ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনে দেশে উদ্ভূত পরিস্থিতির কারণে পৌর মেয়র অপসারিত হওয়ায় শার্শা উপজেলার নির্বাহী অফিসার ডা.কাজী নাজিব হাসান পৌর প্রশাসনিক কাজকর্ম পরিচালনার দায়িত্ব পান। ফলে,পৌর প্রশাসনের নেওয়া প্রত্যেকটি কর্মসূচিতে তিনিই(ইউএনও) নেতৃত্ব দেন। কর্মসূচি অনুযায়ী সকালের দিকে বেনাপোলের ঐতিহ্যবাহী বলফিল্ড ময়দানে অবস্থিত শহীদ মিনারে পৌর কর্মকর্তা/কর্মচারীদের সাথে নিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন।

এ ছাড়াও প্রত্যেকটি কর্মসূচিতে অংশ নেন-শার্শা উপজেলার নবাগত সহকারী কমিশনার(ভূমি) শওকত মেহেদী সেতু,বেনাপোল পৌর সচিব-সাইফুল ইসলাম বিশ্বাস,শার্শা থানার অফিসার ইনচার্জ(ওসি) মো.রবিউল ইসলাম,বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ(ওসি) মো.রাসেল মিয়া সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাবৃন্দ।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...