
শাহরিয়ার মিল্টন,শেরপুর : শেরপুরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভা করা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে হারেজ আলী (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার সকালে শেরপুর সদরের চরমোচারিয়া ইউনিয়নের হরিণধরা উচ্চ বিদ্যালয়ে এ সংঘর্ষ ঘটে। হারেজ আলী হরিণধরা গ্রামের মৃত শরাফত আলী মণ্ডলের ছেলে। তিনি বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য ছিলেন। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, হরিণধরা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটিকে কেন্দ্র করে হরিণধরা গ্রামের দুটি পক্ষের মধ্যে বিবাদ ও আদালতে মামলা চলছে। আদালত শান্তি বজায় রাখার জন্য কমিটির কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি করেন।
এ নিষেধাজ্ঞা উপেক্ষা করে শনিবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বাবুল, অ্যাডহক কমিটির সভাপতি মো. শফিকুল ইসলাম মুক্তাসহ অন্যরা বিদ্যালয়ের অফিসকক্ষে এক সভা আহ্বান করেন।এ সময় বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো. হারেজ আলী বেআইনিভাবে সভা করার প্রতিবাদ করলে বাগ্বিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে দুই পক্ষে সংঘর্ষ বাধে। তখন হারেজের পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে প্রতিপক্ষ। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল করিম জানান, এ ঘটনায় সদর থানায় হত্যা মামলার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে এখন পর্যন্ত পাঁচ ব্যক্তিকে আটক করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর থেকেই: রাষ্ট্রপতি...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার