
শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুরের নকলায় পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ১৩ বছরের এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগে নকলা থানায় মামলা দায়ের করেছেন কিশোরীর মা।
কিশোরী স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে লেখাপড়া করে। তার বাবা একজন দিনমজুর বলে জানা গেছে।
গতকাল রোববার (২৩ ফেব্রুয়ারি) নকলা থানার পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম মামলার তথ্যটি জানিয়েছেন।
এর আগে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পাঠাকাটা ইউনিয়নের পাঠাকাটা গ্রামে ওই ঘটনা ঘটে।
মামলায় টালকী ইউনিয়নের শালুয়া গ্রামের আবু সাইদের বখাটে ছেলে আশিক মিয়াসহ (২০) আরও ৩/৪ জনকে সন্দিগ্ধ আসামি করা হয়েছে।
ভুক্তভোগীর স্বজনরা জানায়, শুক্রবার সন্ধ্যায় পাশের বাড়িতে বেড়ানোর কথা বলে বাড়ি থেকে বের হয় ওই কিশোরী। বাড়ি ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন কিশোরীকে খুঁজতে বের হয়। পরে বাড়ির পাশে ভুট্টা ক্ষেতে অচেতন অবস্থায় পাওয়া যায় কিশোরীকে।
ওই সময় মামলার আসামি বখাটে যুবক আশিকসহ আরও ৩ থেকে ৪ জন পালিয়ে যায়। পরে কিশোরীকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাতেই উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বর্তমানে ওই কিশোরী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কিশোরীর পরিবারের অভিযোগ সন্ধ্যায় পাশের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে বখাটে যুবকেরা কিশোরীকে তুলে নিয়ে পাশের ভুট্টা ক্ষেতে গণধর্ষণ করেছে।
নকলা থানার পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম জানান, কিশোরীর মা বাদী হয়ে শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে নকলা থানায় মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতার এবং কিশোরী ও তার পরিবারকে প্রয়োজনীয় আইনি সহায়তা দিতে আমরা কাজ করছি।
মন্তব্য লিখুন
আরও খবর
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর থেকেই: রাষ্ট্রপতি...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার