
মোঃ মিজান লোহাগাড়া ( চট্টগ্রাম): আসন্ন রমজান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় পণ্যসহ সকল প্রকার প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী-ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে চট্টগ্রামের লোহাগাড়ায় বাজার মনিটরিং ও অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
তিন দোকানদারকে মোট ৭৫হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। এছাড়াও বাজারের অধিকাংশ দোকান পরিদর্শন করেন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার পদুয়া তেওয়ারীহাট বাজারের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান। অভিযানকালে উপজেলা ভূমি অফিসের স্টাফ, আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান জানান, আসন্ন রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে পদুয়া বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।
পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং পাইকারি ক্রয়ের রশিদ সংরক্ষণ না করায় মুহাম্মদ ইউসুফের মালিকানাধীন মেসার্স তাজবিদ রাইচ এজেন্সিকে ২০হাজার টাকা, বিকাশ সিকদারের মালিকানাধীন বাহাদুর অটো রাইচ মিলকে ৫০হাজার টাকা এবং রফিকুল ইসলামের মালিকানাধীন রফিক স্টোরকে ৫হাজার টাকাসহ মোট ৭৫হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করা, পাইকারি ক্রয়ের রশিদ সংরক্ষণ করা ইত্যাদি বিষয় নিশ্চিত করবার জন্য ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...