
ঢাকা দক্ষিণ ও পূর্ব এলাকা থেকে তেজগাঁও লাভ রোড ক্রসিং হতে বামে টার্ন নিয়ে তেজগাঁও-বিজয় সরণি লিংক রোডের এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প দিয়ে বিমানবন্দরের দিকে যাচ্ছে অধিকাংশ যানবাহন। এতে তেজগাঁও-বিজয় সরণি লিংক রোডে যানবাহনের চাপ বাড়ছে, তৈরি হচ্ছে যানজটের।
এ অবস্থায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে উত্তরার দিকে যাতায়াতে যানজট এড়াতে মহাখালী র্যাম্প ব্যবহারের পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দেওয়া হয়।
এতে বলা হয়, ঢাকা দক্ষিণ ও পূর্ব এলাকা হতে প্রায় সকল যানবাহন তেজগাঁও/লাভ রোড ক্রসিং হতে বামে টার্ন নিয়ে তেজগাঁও-বিজয় সরণি লিংক রোডের রেল ওভারপাস সংলগ্ন এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প দিয়ে এক্সপ্রেসওয়েতে উঠে এয়ারপোর্ট, কুড়িল, বনানি এলাকায় যাচ্ছেন। ফলে তেজগাঁও-বিজয় সরণি লিংক রোডে যানবাহনের ব্যাপক চাপ পড়ছে।
তেজগাঁও-লাভরোড হয়ে উত্তরাগামী সব যানবাহনের চালকদের জানানো হচ্ছে, এখন থেকে প্রাইভেট কার, মাইক্রোবাস, বাসসহ সব যানবাহন এলিভেটেড এক্সপ্রেসওয়ের মহাখালী র্যাম্প ব্যবহার করে এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে এয়ারপোর্ট-উত্তরার দিকে চলাচল করতে পারছে।
এ অবস্থায় লাভ রোড ক্রসিং হতে বামের রাস্তায় (তেজগাঁও-বিজয় সরণি লিংক রোড) যদি যানবাহনের চাপ বেশি থাকে তবে মহাখালী বাস টার্মিনালের বিপরীতের র্যাম্প ব্যবহার করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে উত্তরা/এয়ারপোর্ট যাতায়াতের জন্য পরামর্শ প্রদান করা হলো।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...