
এম জালাল উদ্দীন:পাইকগাছা
পাইকগাছার কপিলমুনিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার কপিলমুনি বাজারের পার্শ্ববর্তী পালপাড়া এলাকায় নিম্নমানের গুড় তৈরির অভিযোগের ভিত্তিতে কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম। এসময়ে দু’জনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা থাকায় ভোক্তা অধিকার আইন, ২০০৯ এর অধীনে পৃথক দুটি মামলায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ও বিভিন্ন দোকানে ক্রয় রশিদ মূল্য তালিকা যাচাই করা সহ দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য সতর্কতামূলক প্রচারণা চালানোর পাশাপাশি মূল্যতালিকা প্রদর্শন না করায় এক ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনাকালে সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম এর সফরসঙ্গী ছিলেন, উপজেলা ফুড অফিসার মোঃ হাসিবুর রহমান সহ পুলিশ সদস্য বৃন্দ।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম জানান, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস পালিত
পাইকগাছায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস...
রিয়াদে দ্বিতীয় দফা হামলায় নিহত ১
রিয়াদে দ্বিতীয় দফা হামলায় নিহত ১
রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৬ বাংলাদেশি হতাহত
রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৬ বাংলাদেশি হতাহত
টঙ্গীতে খালে গোসল করতে নেমে দুই ভাই-বোনের মৃত্যু
টঙ্গীতে খালে গোসল করতে নেমে দুই...
পাইকগাছায় শহীদ জিয়া বালিকা বিদ্যালয়ের নতুন কমিটি অনুমোদন;...
পাইকগাছায় শহীদ জিয়া বালিকা বিদ্যালয়ের নতুন...
ফেনীতে হামলায় গুরুতর আহত ব্যক্তি, জমি ও মাদক...
ফেনীতে হামলায় গুরুতর আহত ব্যক্তি, জমি...