
পবিত্র রমজান উপলক্ষে ফরিদপুরের চরভদ্রাসনে ন্যায্য মূল্যের বাজার চালু করেছে উপজেলা প্রশাসন। শনিবার সকাল নয়টার দিকে সদর বাজারের ভূষি হাটের টিনশেডে এ বাজার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন। রমজান মাস জুড়ে এ বাজার চালু থাকবে।
উদ্বোধন কালে উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রোজিউল্লাহ খান, সদর ইউপি সদস্য ফজলুর রহমান, ব্যবসায়ী ইউসুফ দেওয়ান, রহমতউল্লাহ, সোহল, লাবলু প্রমূখ।
ইউএনও বলেন জেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক পবিত্র রমজানে দ্রব্য মূল্য নিয়ন্ত্রনে রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে বাজারের ব্যবসায়ীরাই ন্যায্য মূল্যে মাংস সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিক্রী করছেন।
ব্যবসায়ী ইউসুফ দেওয়ান বলেন এখানে সোয়াবিন তেল, চিনি, মসুর ডাল, বুটের ডাল, ছোলা, মুড়ি, পোলাউয়ের চাউল, ডিম, দুধ বিক্রী করা হবে। প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারন জনগন।
মন্তব্য লিখুন
আরও খবর
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...