
মোহাম্মদ নজরুল ইসলাম এরশাদ, নোয়াখালীঃ নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার ১ নং জয়াগ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আশকর চৌকিদার বাড়ির মৃত মনসুর আহমদ এর স্ত্রী বয়োবৃদ্ধ বিধবা সালেহা বেগমের (৭৫) বসত ঘর ভাঙচুর করে সন্ত্রাসী বাহিনী,
গত ১৭/০২/২২৫ইং রোজ রবিবার রাত আনুমানিক ৯ ঘটিকার সময় নুর উদ্দিন ও হাফিজুর, সোহাগী বেগমে এবং তাদের ভাড়া করা সন্ত্রাসী আন্না ফারুক সহ ভাড়াঠিয়া সন্ত্রাসী বাহিনী দিয়ে বয়োবৃদ্ধ সালেহা বেগমের( ৭৫) বসত ঘর ভাঙচুর করে ঘরে থাকা প্রয়োজনীয় সকল আসবাব পত্র লুট করে নিয়ে যায়,
এতে খ্যান্ত না হয়ে ঘরের চালের টিন, বেড়ার সকল টিন,সিমেন্টের খুঁটি সহ সকল কিছু লুট করে নিয়ে যায়,
বিধবা হত দরিদ্র সালেহা বেগমের (৭৫) মাথা গোজার ঠাই না থাকায় সমাজের মান্যগণ্য ব্যক্তিদের কাছে আশ্রয়ের প্রার্থনা করলে বিষয়টি সাংবাদিকদের নজরে আসে।
১/৩/২০২৫ তারিখ রোজ শনিবার ঘটনার স্থলে রহস্য উদঘাটনে সাংবাদিকগণ জানতে পারে সালেহা বেগমের (৭৫) স্বামী মৃত মনসুর আহমদ জীবিত থাকাকালীন বিগত ১৮/০৭/২০১২তারিখে ৪১৪৭ নং দলিল মূলে ইদ্রিস মিয়ার কন্যা বিলকিস হইতে ৮১৪ নং দাগ হাল ১৪৩৫ নং দাগে ০,০৪একর সম্পত্তি ক্রয় করে,
সালেহা বেগম ৭৫ এর স্বামী মনসুর আহমদেে মৃত্যুর পরে ইয়াকুব আলী ও সিরাজুল ইসলামের বিধবা সালেহা বেগমের ঘর ভিটার উপর কুনজর পড়ে।
তারই সুবাদে বিদবা সালেহা বেগমের উপর নির্মম নির্যাতন ও অত্যাচার শুরু করে ইয়াকুব আলী,ইয়াকুব আলীর পুত্রবধূ, সোহাগী বেগম মিরাজুল, নুরুদ্দিন,ও হাফিজুর বাহিনী,
ভুক্তভোগী সালেয়া বেগম (৭৫) সাংবাদিকদের আরো জানান,
তার স্বামী মারাযাওয়ার পর থেকেই, অভিযুক্ত আসামিরা, সালেহা বেগমকে জোরপূর্বক তার স্বামীর বসত ঘর থেকে উচ্ছেদ করার জন্য মরিয়া হয়ে উঠে,বিগত কয়েক বছর ধরে, বিভিন্নভাবে বিভিন্ন সময়, রাজনৈতিক ও স্থানীয় কিছু অসাধু লোকদের টাকার বিনিময়ে, সালেহা বেগমের উপর অত্যাচার অবিচার করেন, গত পাঁচ এ আগস্ট সরকারের পতনের পর, এই অত্যাচারের মাত্রা আরো বেড়ে যায়,স্থানীয় নেতা আন্না ফারুক এর মাধ্যমে, ছাত্রদল, যুবদল নামধারী কিছু সন্ত্রাসীদেরকে টাকার বিনিময়ে, গত ১৭/২/২০২৫ রাত অনুমানিক ৯ টার দিকে ২০/২৫/জন সন্ত্রাসীরা এসে, বিধবা সালেহা বেগমের বসতবাড়ি ভাঙচুর করে এবং ঘরে থাকা প্রয়োজনীয় আসবাবপত্র লুট করে নিয়ে যায়,
অভিযুক্তরা বলেন এই জায়গ তাদের নামে খতিয়ান হয়েছে, সেই সূত্রে তারা এই জমির দাবি করে আসছেন,
নিরুপায় হয়ে সালেহা বেগম ২৬-৫-২০২৪ খ্রিস্টাব্দে দেওয়ানী মোকদ্দমা নং ২৭৭/ ২০২৪ তারিখে আদালতে দাখিল করেন, এই মর্মে, ইয়াকুব ও সিরাজুল নুরুদ্দিন ও হাফিজুর সন্ত্রাসী বাহিনী এ সম্পত্তিতে বেআইনি জোরপূর্বক দখল করিতে না পারে।
সালেহা বেগমের আবেদনটি আদালত মঞ্জুর করে নিষেধাজ্ঞা জারি করে।
আদালতের নিষেধাজ্ঞা জারি তোয়াক্কা না করে ভাড়াটিয়া সন্ত্রাসীদের দিয়ে ভাঙচুর লুটতরাজ করে সালেহা বেগমকে বাড়িছাড়া করে দেন।
এতে সালেহা বেগম ৯৯৯ কল করলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে সত্যতা নিশ্চিত করে সোনাইমুড়ী থানার এস আই সুভাস পাল যানান, এই ব্যাপারে ভুক্তভোগী সালেহা বেগম পরে সোনাইমুড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদ আলম বলেন যথাযথ সময়ে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হইবে।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...