
এম জালাল উদ্দীন:পাইকগাছা
পাইকগাছায় পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষায় পৃথক স্বাগত র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির থানা মসজিদের সামনে থেকে একটি মিছিল বের করে। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে জিরোপয়েন্টে পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমির মাওঃ সাইদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমির মাওঃ গোলাম সরোয়ার।
উপস্থিত ছিলেন, জেলা কর্মপরিষদ সদস্য কাজী তমজিদ আলম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ কামাল হোসেন, পৌর আমির ডাঃ জিএম আছাদুল হক, মাওঃ বুলবুল আহম্মেদ, এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলু, মোহাঃ শফিয়ার রহমান, স ম আব্দুল্লাহ আল মামুন, মুজাহিদুল ইসলাম, তামীম রায়হান ও মামুন।
দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের মুবারক র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে উপস্থিত ছিলেন, সেলিম রেজা লাকি, মাওঃ আশরাফুল আলম, মাওঃ নূর আহম্মাদ ও মোঃ শওকত।
সকালে তেলপাম্প থেকে আল কারিম মাদরাসা পাইকগাছা শাখার উদ্যোগে স্বাগত র্যালি বের হয়। র্যালিতে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রিন্সিপাল স ম আব্দুল্যাহ আল মামুন, প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, সহকারী পরিচালক মুজাহিদুল ইসলাম ও রোনকুল ইসলাম।
মন্তব্য লিখুন
আরও খবর
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...