
দলগত এবং গোষ্ঠীগত চিন্তার বাইরে গিয়ে এবার স্বাধীনতা পুরস্কার দেবে অন্তর্বর্তী সরকার। আগের মতো বিতর্কিত প্রতিষ্ঠান বা ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে না বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
রোববার (২ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে জাতীয় পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এর আগে র্যাবকেও স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে। সেরকমটি আর এ দেশে ঘটবে না। পুরস্কারের সংখ্যা হবে ১০ এর কম।
অপরদিকে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, এ বছর এমন ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে যাদের অবদান সমাজে অনন্য। যোগ্যতা থাকার পরও এর আগে যারা স্বাধীনতা পুরস্কার পাননি সেইসব ব্যতিক্রমী চিন্তা এবং মেধার সৃজনশীল মানুষকে এ বছর এই জাতীয় পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের প্রাথমিক তালিকা করা হয়েছে আজকের বৈঠকে।
উপদেষ্টা আরও বলেন, নিজেদের জ্ঞান এবং প্রজ্ঞা দিয়ে দেশের সাহিত্য, শিক্ষাসহ রাষ্ট্র গঠনে অনন্য অবদান রাখা ব্যক্তিত্বরা পাবেন এবারের জাতীয় পুরস্কার। এর আগে এই পুরস্কার দেওয়ার ক্ষেত্রে যেসব বিষয় ভাবা হয়নি এবং ভবিষ্যতেও হবে না তারাই পাবেন এই সম্মানজনক পুরস্কার। একুশে পদকের মতো এই পুরস্কার নিয়েও কোনো সমালোচনা হবে না। শিগগিরই পুরস্কার ঘোষণা করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর থেকেই: রাষ্ট্রপতি...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার