
ফরিদপুরের বোয়ালমারীতে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা হয়েছে। মামলা নং ৩।
মামলা সূত্রে জানা যায়, সোমবার ভোরের দিকে (৩মার্চ) বোয়ালমারী পৌরসভার দক্ষিণ কামারগ্রামের বাসিন্দা গঞ্জর শেখের ছেলে মাহফুজুর শেখের বাড়ি থেকে চার মাদক ব্যবসায়ীকে আটক করে যৌথবাহিনী।
মাহফুজুর শেখের (৪০) কাছ থেকে ৬০ পিচ ইয়াবা ও একই গ্রামের মৃত দাউদ শেখের ছেলে কবির শেখের (৪০) কাছ থেকে ৬০ পিচ ইয়াবা, সোলাইমান শেখের ছেলে রিপন শেখের (৪৫) কাছ থেকে ৪’শ গ্রাম গাঁজা এবং হাবিবুর রহমানের ছেলে তুষার মাতুব্বর (২৪)’র কাছ থেকে ২০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদ পেয়ে সোমবার ভোরের দিকে যৌথবাহিনীর অভিযান চালিয়ে পৌরসভার কামারগ্রামের মাহফুজুর শেখের বাড়ি থেকে একই স্থান থেকে চার মাদক ব্যবসায়ীকে মাদকসহ আটক করা হয়। সোমবার দুপুরে আটককৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয়...
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের ভাবনা
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের...