
রাজধানীতে চুরি, ছিনতাই নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে, তথ্য-উপাত্ত দেখলে বোঝা যায় অপরাধ কমেছে। প্রতিদিনই ছোটখাট কিছু ঘটলেও নিরাপত্তাহীনতার কোনো কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।
সোমবার (৩ মার্চ) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সিনিয়র সচিবের অফিস কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সিনিয়র সচিব বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট’ নাম থাকবে না, এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি। বিধ্বস্ত পুলিশবাহিনী দিয়ে কাজ চালিয়ে যেতে হচ্ছে।
নাসিমুল গনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর বা কোমল হওয়ার কিছু নেই, যতটুকু প্রয়োজন তটটুকুই প্রয়োগ করা হচ্ছে। যেভাবে চলছিল সেভাবেই চলবে। রোজা ও ঈদকে সামনে রেখে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
নাগরিক হিসেব অন্যের অধিকারকে সম্মান জানাতে হবে উল্লেখ করে তিনি বলেন, মব উসকানি দিচ্ছে কেউ কেউ। লালমাটিয়ায় সিগারেট খাওয়াকে কেন্দ্র করে দুই নারীকে হয়রানির ঘটনা নিয়ে বিশেষ কোনো নির্দেশনা কেন দিতে হবে? সংশ্লিষ্ট কর্মকর্তারা এ বিষয়ে কাজ করছেন।
তিনি আরও বলেন, ছুটির দিনেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বসে নেই। তারা ১২ থেকে ১৪ ঘণ্টা করে কাজ করেন। চেষ্টার কোনো ত্রুটি নেই। সামনে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো ভালো হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...