
ফরিদপুরের বোয়ালমারীতে মালবাহী অটোভ্যানের ধাক্কা লাগাকে কেন্দ্র করে আদিবাসী ও স্থানীয়দের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০-১২ জন নারী-পুরুষ আহত হয়েছে।
এ ঘটনায় বিষু সরকার বাদী হয়ে স্থানীয় চালিনগর গ্রামের অন্তত ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৭/৮ জনের নামে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ ও সরেজমিনে গিয়ে জানা যায়, সোমবার (৩মার্চ) দুপুর ৩টায় বোয়ালমারী সদর ইউনিয়নের চালিনগর গ্রামের ভ্যান চালক ওবায়দুর শেখ রড নিয়ে বোয়ালমারী বাজারে আসার সময় পৌরসভার সামনে দাঁড়িয়ে থাকা পল্লব সরকার (২২) ও বিজয় সরকার (২৪) এর মালবাহী অটোভ্যানের ধাক্কা লাগে। এসময় ভ্যান চালক ও দুই যুবকের তর্কাতর্কি হয়। কথাকাটা কাটির এক পর্যায় পৌরশহরের পুকুর পাড়ের আদিবাসি বাসিন্দা পল্লব ও বিজয় ভ্যান চালককে আঘাত করে।
তার কিছুক্ষণ পরে বিকেল ৪টায় ভ্যান চালক ওবায়দুর তার চালিনগর গ্রাম থেকে ১৫-২০ জন একত্রিত হয়ে পৌরশহরের কৃষি ব্যাংকের সামনে এসে জড়ো হয়। পরে বিজয়, ও পল্লবকে ধরে আনতে গিয়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সংঘর্ষে ওবায়দুর সহ আদিবাসীদের নারী পুরুষ মিলিয়ে ৭-৮ জন আহত হয়। এর মধ্যে আদিবাসী মঙ্গল সরকার (৬৫) গুরুতর আহত হয়। তাকে স্থানীয় বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সাধারন চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল সেখানে গিয়েছিল। বর্তমান সেখানকার পরিস্থিতি স্বাভাবিক। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার সত্যতা জেনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর থেকেই: রাষ্ট্রপতি...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার