
মেট্রোরেলের অভ্যন্তরে বাড়তি নিরাপত্তার স্বার্থে এখন থেকে প্রতি কোচের ভেতরে দুজন করে এমআরটি পুলিশ সদস্য নিযুক্ত থাকবেন। এছাড়া স্টেশনেও পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা সদস্য উপস্থিত থাকবেন।
মঙ্গলবার (৪ মার্চ) থেকে এটি কার্যকর করা হবে বলে জানান এমআরটি পুলিশের পরিদর্শক (অপারেশন) সুজিত কুমার গোমস্তা।
তিনি বলেন, ‘যাত্রীদের সঙ্গে থাকা বাচ্চা, বৃদ্ধ এবং মালামাল হারানো গেলে তাৎক্ষণিক খুঁজে বের করা, চুরি-ছিনতাই প্রতিরোধ করা, যাত্রীদের মধ্যে বাগবিতণ্ডা নিয়ন্ত্রণসহ নাগরিক চাহিদা অনুযায়ী সমস্যা সমাধানের চেষ্টা করবে এমআরটি পুলিশ।’
এমআরটি পুলিশের জনবল বৃদ্ধি করলে এবং পূর্ণাঙ্গ স্বতন্ত্র ইউনিট প্রতিষ্ঠা হলে সেবায় মান আরও বৃদ্ধি করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
মেট্রোরেল ও স্টেশনের নিরাপত্তার স্বার্থে ২০২৩ সালের নভেম্বর থেকে কাজ শুরু করে ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশ।
মন্তব্য লিখুন
আরও খবর
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর থেকেই: রাষ্ট্রপতি...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার