
মো.সাহিদুল ইসলাম শাহীনঃ-স্বাধীনতার ৫৩ বছর পর সর্বপ্রথম নারী এসপি পদে নিয়োগ পেলেন ২৭ বিসিএস পুলিশ কর্মকর্তা ও নেত্রকোণা জেলার পূর্বধলার সন্তান রওনক জাহান। যশোর জেলার প্রথম নারী এসপি হিসেবে নিয়োগ পেলেন ডিএমপির উপকমিশনার রওনক জাহান। পুলিশের একটি সূত্র থেকে এ তথ্য জানা গেছে।
৪ মার্চ/২০২৫ ইং মঙ্গলবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান সাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। একই প্রজ্ঞাপনে যশোরের বর্তমান পুলিশ সুপার মো. জিয়াউদ্দিন আহম্মেদকে পুলিশ অধিদপ্তর, ঢাকায় সংযুক্ত এসপি হিসেবে বদলি করা হয়েছে।
রওনক জাহান যশোরের ৫১ তম পুলিশ সুপার হিসাবে যোগদান করবেন। তার আগে এই জেলায় দায়িত্বরত ৫০ জনই ছিলেন পুরুষ। এর আগে কখনো এই জেলায় নারী জেলা প্রশাসন ও জেলা পুলিশের প্রধান নারী হিসেবে কেউ দায়িত্ব পালন করেনি।
প্রসঙ্গত উল্লেখ্য,সীমান্তবর্তী বৃহৎ এই জেলায় অপরাধপ্রবণ, নানামুখী সমস্যা মোকাবেলার দায়িত্ব সুচারুভাবে পালন বেশ চ্যালেঞ্জিং! দেখা যাক, তার কর্মদক্ষতা কতটুকু ফলপ্রসু হতে পারে, নতুন এসপি’র জন্য রইল শুভেচ্ছা এবং অভিনন্দন।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...