
নড়াইলের গোবরায় বিএনপি অফিসে বোমা বিষ্ফোরণের ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান উজ্জ্বল শেখসহ ৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার (১০ মার্চ) সকালে নড়াইল সদর থানায় বিএনপি নেতা আহত বাবু মোল্যা বাদি হয়ে এ মামলা করেছেন। তবে আসামিরা কেউ গ্রেফতার হয়নি।
গত শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে সদরের গোবরা নতুন ষ্টান্ডে বিএনপি অফিসের ভেতরে দুবৃত্তদের বোমা হামলার ঘটনায় সিংগাশোলপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবু মোল্লা,ইউনিয়ন বিএনপির সদস্য ওয়াজেদ আলী তিতুমীর ও বিএনপি কর্মী নিউটন গাজী আহত হয়।
এ ঘটনায় বাবু মোল্যা ও নিউটন গাজী নড়াইল সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও ওয়াজেদ আলী তিতুমীর আশংকাজনক অবস্থায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, সিঙ্গাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বহিষ্কৃত ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি উজ্জ্বল শেখ গ্রুপের সাথে একই এলাকার নিউটন গাজীর গ্রুপের গত দু’বছর ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্য বিরোধ চলে আসছে। এ হামলার প্রধান টার্গেট ছিল নিউটন গাজী।
এ বিষয়ে সিঙ্গাশোলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলমগীর কবির বলেন, বোমা বিষ্ফোরণের মামলার প্রধান আসামিসহ তার লোকজন এক সময় বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিল।
পরে কয়েক বছর পূর্বে তারা আওয়ামী লীগে যোগ দেয়। আহত নিউটন গাজীও এক সময় আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। এখন তারা সবাই বিএনপির রাজনীতির সাথে যুক্ত হবার চেষ্টা করছে।
হামলা মামলার বিষয়ে সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখ এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার সময় আমি ঢাকায় ছিলাম। তার প্রমানও রয়েছে। নিউটন গাজী ও কিছু লোক তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এ হামলা ও মামলার নাটক সাজিয়েছে।
নড়াইল সদর থানার ওসি মো. সাজেদুল ইসলাম বলেন, গোবরায় বোমা বিষ্ফোরণের ঘটনায় সোমবার সকালে জ্ঞাত ৮জনসহ অপ্সাত ৬-৭জনকে আসামি করে মামলা হয়েছে। আসামিরা কেউ এলাকায় না থাকায় তাদের গ্রেফতার সম্ভব হয়নি। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...