
শিশু আছিয়াকে ধর্ষণসহ দেশব্যাপী নারীর প্রতি সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্থা, আইন-শৃঙ্খলার অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ-সমাবেশ করেছে জেলা মহিলা দল। একই দাবিতে মানববন্ধন করেছে খাগড়াছড়ি সরকারি কলেজ ছাত্রদল।
সোমবার (১০ মার্চ) বেলা ১১টায় খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণ থেকে জেলা মহিলা দলের উদ্যোগে একটি প্রতিবাদী মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল প্রাঙ্গণে এসে প্রতিবাদ সমাবেশে পরিণত হয়।
প্রতিবাদী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এন. আবছার। তিনি বলেন, “ফ্যাসিস্ট সরকার দেশে অস্থিরতা সৃষ্টি করতে বিদেশ থেকে বিপুল অর্থ ব্যয় করছে। বিচারহীনতার সংস্কৃতি ও দুর্বল আইন-শৃঙ্খলা পরিস্থিতির কারণে নারীরা নিরাপত্তাহীন হয়ে পড়েছে।”
সমাবেশে আরও বক্তব্য দেন জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, সাধারণ সম্পাদক শাহেনা আক্তার ও সাংগঠনিক সম্পাদক তাহমিনা সিরাজ সীমা। এসময় জেলা ও বিভিন্ন উপজেলা এবং পৌর শাখার মহিলা দলের বিপুল সংখ্যক নেতাকর্মী প্ল্যাকার্ড হাতে নিয়ে শিশু ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ জানান।
এদিকে, একই দাবিতে খাগড়াছড়ি সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে খাগড়াছড়ি গেইট এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি সরকারি কলেজ ছাত্রদলের আশিকুর রহমান আশিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদুল আলম জাহিদ, যুগ্ম সম্পাদক আনিসুল আলম আনিক, দপ্তর সম্পাদক বাপ্পি দাশ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সোহেল দেওয়ান, সহ-আইন বিষয়ক সম্পাদক মমিনুল ইসলাম, জেলা ছাত্রদল নেতা আরিফ মোহাম্মদ জাহিদ, সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব আ. মান্নান, সদস্য মো. রফিক, মো. মাসুদ, জাহির হোসেন জিকু প্রমুখ।
বক্তারা নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...