
আকাশ সাহা,সালথাঃ সালথায় যুবদল নেতা হাচান আশরাফের বাড়ি ভাঙচুর ও অগ্নি সংযোগের মামলায় উপজেলা আটঘর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন মোল্লাকে গ্রেপ্তার করেছে সালথা থানা পুলিশ।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে সালথা উপজেলার আটঘর ইউনিয়নের পুটিয়া বাজার এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। সে নকুলহাটি গ্রামের মৃত জয়নুদ্দিন মোল্লার ওরফে জয়নাল আবেদিন মোল্লার ছেলে।
সালথা থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ জানুয়ারি সকাল ১০টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা জাকির মোল্লা, বিএনপি নেতা নাসির মাতুব্বর, ও তার কয়েকশত সমর্থক দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে যুবদল নেতা হাসান আশরাফের দোতলা বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে এবং তার একটি টিনের ঘরে আগুন ধরিয়ে দেয়।
এ সময় হাসান আশরাফের সমর্থক স্থানীয় ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মাজেদ মোল্যার দুটি ঘর, ইউনুস মোল্যা দুটি ঘর, বিভাগদী গ্রামের শহীদ সরদারের বাড়ি ঘর ও শফিকের একটি দোকান ভাঙচুর করে মালামাল লুট করে নিয়ে যায়। এই ঘটনায় তিনটি মামলা হয়। এই তিন মামলার এজাহারনামীয় আসামি ছিলেন জাকির হোসেন মোল্লা। এই ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।
সালথা থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান বলেন, ২টি বিস্ফোরক দ্রব্য আইন ও ১টি মারামারি মামলায় এজাহার নামীয় আসামি ছিলেন সালথা উপজেলার আটঘর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন মোল্লা।
মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে আটঘর ইউনিয়নের পুটিয়া বাজার এলাকা থেকে সালথা থানার এসআই প্রশান্ত কুমার মন্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেপ্তার করেন। পরে দুপুরে জাকির মোল্লাকে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...